প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১১:০২ এএম (ভিজিট : ৬৭)

X
কুয়াকাটায় বসতঘর থেকে আরিফা আক্তার নামে এক নববধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৫ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নং ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিক সন্দেহভাজন হিসেবে হতভাগ্য নববধূর স্বামী রেস্তরাঁ শ্রমিক রিফাতকে আটক করেছে পুলিশ।
মহিপুর থানা পুলিশ জানিয়েছে, নিহত নবববধূ গৌরনদীর টর্কী এলাকার খালেক হাওলাদারের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে স্বামী রিফাতের সঙ্গে কুয়াকাটা এলাকার ছত্তার হাওলাদারের মালিকানাধীন ভাড়া বাসায় বসবাস করতেন। নিহত আরিফা আক্তারের স্বামী রিফাত জানান তিন মাস আগে তারা পালিয়ে বিয়ে করেছে। সেই থেকে কুয়াকাটায় ভাড়া বাসায় বসবাস করে আসছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান নিহত নবনবধূর স্বামী রিফাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের কথা জানিয়ে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুরতহাল সম্পন্ন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছি। এছাড়া ইতোমধ্যে তদন্তে কাজ শুরু করেছেন বলেও জানিয়েছেন ওসি।