বাউফলে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর বাউফল উপজেলায় আলোচিত শাহিন হত্যা মামলার আসামি উজ্জ্বল বেপারী (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।আজ মঙ্গলবার (৬জানুয়ারী)সকালে তাকে

2026-01-06T15:43:30+00:00
2026-01-06T18:08:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাউফলে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৩:৪৩ পিএম  আপডেট: ০৬.০১.২০২৬ ৬:০৮ পিএম  (ভিজিট : ৫৫)
X

পটুয়াখালীর বাউফল উপজেলায় আলোচিত শাহিন হত্যা মামলার আসামি উজ্জ্বল বেপারী (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।


আজ মঙ্গলবার (৬জানুয়ারী) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোলাবাড়ির এলাকা থেকে উজ্জলকে গ্রেফতার করা হয়।


উজ্জ্বল বেপারী উপজেলার মদনপুরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইদ্রিস বেপারীর ছেলে।


২০২৪সালের ৫আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মদনপুরা এলাকায় মৃধা মেডিকেল স্টোরে ঢুকে মনিরুল ইসলাম শাহিনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ময়না বেগম বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩০১/১৫, সিআর নম্বর ৬৪৭/২৪।


বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, গ্রেফতার উজ্জ্বল বেপারী হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে আজ মঙ্গলবার সকালে পটুয়াখালী আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy