মিঠাপুকুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

​মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

সারাবাংলা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় নাহার লাভলী (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, এটি

2026-01-06T17:25:05+00:00
2026-01-06T17:25:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিঠাপুকুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
​মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৫:২৫ পিএম   (ভিজিট : ১৫৪)
X

রংপুরের মিঠাপুকুর উপজেলায় নাহার লাভলী (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গতকাল সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মিলনপুর ইউনিয়নের নিধিরামপুর (সন্তোষপুর) গ্রামে এই ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে রাতের খাবার শেষ করে নাহার লাভলী ও তার স্বামী আরিফুল ইসলাম (৪৪) নিজ ঘরে ঘুমাতে যান। রাত ১১টার দিকে হঠাৎ স্বামী আরিফুলের চিৎকার শুনে তাদের ১৪ বছর বয়সী ছেলে নাবিলুর ইসলাম ঘর থেকে বের হয়। সে বাড়ির পূর্ব পাশে টিনের চালার তীরের (ধর্না) সাথে তার মায়ের নিথর দেহ রশিতে ঝুলতে দেখে।

​খবর পেয়ে নিহতের বড় ভাই আশেক আহম্মেদ শাহ্ স্বজনদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের বড় ভাই আশেক আহম্মেদ শাহ্ অভিযোগ করে বলেন, "আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পরকীয়ায় বাধা দেওয়ায় আরিফুল আমার বোনকে হত্যা করেছে।"

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, "প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্ত শেষেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।"





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy