বিড়াল বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিড়ালের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন নাজমুল হক (৩৫) নামের এক যুবক। মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুর

2026-01-06T19:46:59+00:00
2026-01-06T19:46:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিড়াল বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম   (ভিজিট : ৪৬)
X

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিড়ালের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন নাজমুল হক (৩৫) নামের এক যুবক। মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার যাদবপুর মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হক আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত আইনাল মন্ডলের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাজমুল হক দুপুরে মোটরসাইকেলযোগে কেশবপুর থেকে আলমডাঙ্গা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে যাদবপুর মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ একটি বিড়াল দৌড়ে রাস্তার মাঝখানে চলে আসে। দ্রুতগতির মোটরসাইকেলটি বিড়ালটির ওপর উঠে গেলে নাজমুল নিয়ন্ত্রণ হারিয়ে শক্ত পিচঢালা রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নাজমুলের অকাল মৃত্যুতে তার পরিবার ও কেশবপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy