প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১:০২ পিএম (ভিজিট : ৩৫)

X
নরসিংদী জেলা প্রসাশক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেছেন নরসিংদী জেলা সহ বেলাবো উপজেলার বিভিন্ন এলাকাকে মাদক মুক্ত করার ঘোষনা দেন। গতকাল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন, এবং উপজেলা হল রোমে যুব প্রশিক্ষণার্থী ও সেলাই প্রশিক্ষণর্থীদের মাঝে সনদ ও ভাতা বিতরণ, আমলাবো ভূমি অফিসের সামনে গনশুনানীর সময় প্রশ্ন উত্তর পর্বে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যুব সমাজ ও জাতিকে ধ্বংস করে দেওয়ার চক্রান্তের নাম হচ্ছে মাদক। এই মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। অতি শীঘ্রই বেলাবো সহ নরসিংদীর বিভিন্ন উপজেলায় মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। যারা মাদক কারবারিকে পৃষ্ঠপোষকতা করতেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে।তাই সবাইকে মাদকের বিরোদ্ধে সোচ্চার হয়ে মাদক বিরোধী ভূমিকা পালন করতে সচেতন নাগরিক সমাজের প্রতি আহবান জানান। গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক উপজেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন, এ সময়, সহকারী কমিশনার (ভূমি)মোহাম্মদ আজিজ সারতাম জায়েদ, বেলাবো থানা অফিসার ইনচার্জ এস.এম আমান উল্লাহ,প্রকল্প বাস্তবতা কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোছা: খাদিজা আক্তার, বেলাবো প্রেসক্লাবে সভাপতি মোশারফ হোসেন নিলু,সাধারণ সম্পাদক আমিনুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন এসময় দোস্থদের মাঝে কম্বল, দুর্যোগ মন্ত্রণালয়ের শুকনো খাবার বিতরণ করেন জেলা প্রশাসক