প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১:২৯ পিএম (ভিজিট : ৫৯)

X
লক্ষ্মীপুরের রায়পুরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মাটি ব্যবসায়ী স্বপন কবিরাজের ৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাতে উপজেলা উত্তর চরবংশী ইউনিয়নের বিভিন্ন জায়গায় ভেকু দিয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান কাউছার। এসময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন রায়পুর থানার পুলিশ। অভিযুক্ত স্বপন কবিরাজ উত্তরর বংশী ইউনিয়নের আহসানুল্লাহ ছেলে। সে দীর্ঘদিন থেকে কৃষি জমি মাটি ও বাল কেটে বিভিন্ন ইটভাটা দিয়ে ব্যবসা করে আসছে।
নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান কাউছার জানান, কৃষি জমির উপরিভাগের মাটি কাটার অপরাধে মাটি ও বালু ব্যবসায়ী স্বপন কবিরাজ নামের এক ব্যক্তির ৮ টাকা জরিমানা করা হয়েছে। এ মাটি ব্যবসায়ীরা ভেকু দিয়ে কৃষি জমি থেকে ৫ থেকে ৬ ফুট গর্ত করে মাটি কেটে নিচ্ছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।