সখীপুরে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারতলা ভবন থেকে পড়ে হিমেল (২০) নামে এক রডমিস্ত্রীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা

2026-01-08T19:46:18+00:00
2026-01-08T19:46:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সখীপুরে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম   (ভিজিট : ৩৩)
X

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারতলা ভবন থেকে পড়ে হিমেল (২০) নামে এক রডমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে সখীপুর-কচুয়া সড়কের মা ও শিশু কেয়ার ক্লিনিক ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিমেল বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের সেলিম মিয়ার ছেলে। তিনি সখীপুর পৌরসভার কাউচিচালা এলাকায় তার নানীর বাড়িতে থেকে রডমিস্ত্রীর কাজ করতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও হিমেলসহ প্রায় ১০ জন শ্রমিক ক্লিনিক ভবনের চারতলায় কাজ করছিলেন। বেলা আড়াইটার দিকে রড উপরে তোলার সময় অসাবধানতাবশত হিমেল বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে চারতলা ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, “ঘটনার বিষয়টি জেনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy