বাকেরগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশাল বাকেরগঞ্জে ভরপাশা ইউনিয়নের ০২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা

2026-01-10T13:56:35+00:00
2026-01-10T14:09:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাকেরগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১:৫৬ পিএম  আপডেট: ১০.০১.২০২৬ ২:০৯ পিএম  (ভিজিট : ১৫৪)
X

বরিশাল বাকেরগঞ্জে ভরপাশা ইউনিয়নের ০২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় কার্যালয়ে প্রাঙ্গণে  সন্ধ্যা ছয়টায় এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

০২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ মিজানুর রহমান লিটন ও নেছার উদ্দিন লিটনের যৌথ সঞ্চালনায় সাবেক সভাপতি সৈয়দ আবুল হোসেন মাস্টার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক কর্মময় জীবন সম্পর্কে আলোচনা করেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা রুহুল আমিন জোমাদ্দার।

প্রধান অতিথি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ছিলেন এই উপমহাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমৃত্যু কাজ করে গেছেন। অসংখ্য মামলা হামলা ও নির্যাতনের পরেও দেশ ও দেশের মানুষকে রেখে কোন দিন বিদেশে পালিয়ে যায়নি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করলেই দ্বায়িত্ব শেষ হয়ে যায় না বরং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জয়লাভ করে দেশের গণতন্ত্র ও জনগণের জান মাল রক্ষায় কাজ করতে হবে। তিনি আরো বলেন তারেক রহমানের নেতৃত্বে আগামী প্রজন্মের বাসযোগ্য চাঁদাবাজ মুক্ত সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলেই আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্না সান্তী পাবে এমনটাই আমাদের বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সিকদার অহিদুল ইসলাম স্বপন, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, ভরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পলাশ উদ্দিন খলিফা, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন সিকদার। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হিরন, বিএনপি নেতা মোঃ বাহাদুর হাওলাদার, জাকারিয়া আলম পান্না, মনির হাওলাদার। এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। দোয়া মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করতে দেখা যায় নেতা কর্মীদের।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy