কম্বল পেয়ে হাসি ফুটেছে চরাঞ্চলের মানুষের

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চল আজিমনগর ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ডেবনেয়ার গ্রুপ।শনিবার

2026-01-11T14:20:58+00:00
2026-01-11T14:20:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কম্বল পেয়ে হাসি ফুটেছে চরাঞ্চলের মানুষের
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ২:২০ পিএম   (ভিজিট : ৭০)
X

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চল আজিমনগর ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ডেবনেয়ার গ্রুপ। 

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের নছরতপুর হাজী মোহাম্মদ শেরজন খান মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

ডেবনেয়ার গ্রুপের মানবিক কাজের অংশ হিসেবে ২০হাজার কম্বল বিতরণ চলছে। তারই অংশ হিসেবে এই কম্বল বিতরণ কর্মসূচি। শীতে অস্বস্তিতে থাকা মানুষের জন্য ডেবনেয়ার গ্রুপের মানবিক এই উদ্যোগ যেমন প্রশংসা কুড়াচ্ছে, তেমনি উপকার হচ্ছে গরীব দুস্থদের। 

কম্বল পেয়ে নছরতপুর গ্রামের মাজেদা বেগম বলেন, ঠান্ডায় অনেক কষ্টে ছিলাম। রাতে ঠিকমতো ঘুমাইতে পারি নাই। এখন রাইতে ভালো মতো ঘুমাইতে পারুম। ডেবনেয়ার গ্রুপের পক্ষ থেকে প্রতিবছর শীতে আমাদের কম্বলসহ ঈদে জামাকাপড়, টাকা ও বিভিন্ন রকমের সহযোগিতা করে থাকে। 

ডেবনেয়ার গ্রুপের প্রতিনিধি আকিবুল খান বলেন, ডেবনেয়ার গ্রুপের এমডি আমার বড় ভাই মুহম্মদ আইয়ুব খানের উদ্যোগে আমরা শীতার্ত মানুষের মাঝে মোট ২০ হাজার কম্বল বিতরণ করছি। আরও ১০ হাজার কম্বল বিতরণের ইচ্ছে আছে। যা মানিকগঞ্জ, হরিরামপুর, দোহার ও নবাবগঞ্জেও পর্যায়ক্রমে কম্বল বিতরণ করা হবে। ডেবনেয়ার গ্রুপ সবসময়ই দেশের দরিদ্র জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। আমরা বিশ্বাস করি সমাজের প্রতি দায়িত্ব পালন করা আমাদের প্রথম কর্তব্য। 

বিতরণকালে উপস্থিত ছিলেন, ধুলশুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জায়েদ খান, সমাজসেবক ফারুক ওয়াদুদ খান, ধুলশুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক হেলালুর রহমান খান, সহ-সভাপতি বিল্লাল খান, সজিব হোসেন সুরুজ খান, মাসুম খান, নোমান খান, রাশেদ খান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy