কুড়িগ্রামে খাদ্য গুদামে দুদকের অভিযান

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রামে জেলা খাদ্য গুদামে অভিযান চালিয়ে ধান এবং চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুনীর্তি দমন কমিশন (দুদক)।রোববার

2026-01-12T12:33:23+00:00
2026-01-12T12:33:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে খাদ্য গুদামে দুদকের অভিযান
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১২:৩৩ পিএম   (ভিজিট : ১৭৬)
X

কুড়িগ্রামে জেলা খাদ্য গুদামে অভিযান চালিয়ে ধান এবং চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুনীর্তি দমন কমিশন (দুদক)।


রোববার (১১ জানুয়ারি) জেলা শহরের নতুন রেল স্টেশন এলাকায় দিনভর অভিযানে জেলা খাদ্য গুদামের ৮টি গোডাউন পরিদর্শন করে ৫২১মেট্রিক টন ধান ও ৩৫মেট্রিক টন চাল না পাওয়ার অভিযোগ দুদক কর্মকর্তার।


দুদক সুত্র জানায়, কৃষকদের পরিবর্তে ব্যবসায়ীদের নিকট নিম্নমানের চাল সংগ্রহ, নতুন বস্তার পরিবর্তে পুরাতন বস্তা ব্যবহার এবং ধান চাউল অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাৎ এর অভিযোগের ভিত্তিতে দুর্ণীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।


এ বিষয়ে জেলা দুনীর্তি দমন কমিশনের সহকারী পরিচালক মো: সাবদারুর ইসলাম জানান, ধান ও চাল ঘাটতি পাওয়া গোডাইন সিলগালা করা হয়েছে। ঘাটতি বিষয়ে জানতে চাইলে খাদ্যগুদামের কর্মকর্তা কোন সদোত্তর দিতে না পারায় পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানায় দুদক কর্মকর্তা। এছাড়াও খাবার অনুপোযোগী চালও পাওয়া গেছে বলে জানান তিনি।


এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) কাজী হামিদুল হককে একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy