প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১:১৫ পিএম (ভিজিট : ৯৯)

X
নরসিংদী বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলা শাখার আয়োজনে এবং বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা-কর্মচারীর উদ্যোগে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১জানুয়ারি) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সৈয়দা তানজিনা আফরিন ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলেউপস্থিত ছিলেন নরসিংদী জেলা শাখা ( ড্যাব) এর সাধারণ সম্পাদক ড. নুরুল্লা আল মাসুদ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ড. মো: আসাদুজ্জামান সুমন,সদর স্বাস্থ্য কমপ্লেক্স টিএইচও ড. মোঃ আবু কাউসার সুমন, আর এম ও ডাক্তার দেবাশীশ, বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আতাউর রহমান বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু সাধারণ সম্পাদক আমিনুল হক, সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।