মাধবপুরে বেগম খালেদা জিয়া স্বরণে দোয়া

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশের ১ম মহিলা প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বরণে হবিগঞ্জের মাধবপুরে স্বরণ সভা ও দোয়া

2026-01-12T16:23:36+00:00
2026-01-12T16:23:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাধবপুরে বেগম খালেদা জিয়া স্বরণে দোয়া
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:২৩ পিএম   (ভিজিট : ৫৮)
X

বাংলাদেশের ১ম মহিলা প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বরণে হবিগঞ্জের মাধবপুরে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে মাধবপুর মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মিলনায়তনে কমান্ডার মোঃ ইদ্রিস আলী দুলা মিয়ার সভাপতিত্বে স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান।

 বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা রফিক চৌধুরী, সদস্য সজিব হুমায়ুন কবির, যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান, সদস্য আবুল হোসেন, কাজী গোলাম মোস্তফা, সিদ্দিক আলী, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ। বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ঝারু মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান আসাদুজামান উসমান, ছায়েদুর রহমান প্রমুখ।

পরে বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্টিত হয়।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy