প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৭:০১ পিএম (ভিজিট : ২৪২)

X
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানান চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব। উদ্ধার হওয়া দুজনের আনুমানিক বয়স ২৮ বছর।
পুলিশ পরিদর্শক আহসান হাবিব বলেন, এলাকাবাসী কেউ মৃতদেহ দুটি চিনতে বা শনাক্ত করতে পারেননি। তাদের পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সুরতহাল শেষে বেলা ১২টার দিকে লাশ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।
অবস্থা বিবেচনায় মৃতদেহ দুটি অন্য এলাকা থেকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে; তাদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
চিরিরবন্দর থানার উপপরিদর্শক এস এম আহসান হাবীব বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি অর্ধগলিত। লাশ শনাক্তের কাজ চলছে। এরই মধ্যে সিআইডি পুলিশ সদস্যদের অবহিত করা হয়েছে।