‘ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ়

2026-01-12T21:18:54+00:00
2026-01-12T21:18:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ’
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৯:১৮ পিএম   (ভিজিট : ১৫৩)
X

বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সেই সাথে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশকে আসন্ন সংসদ নির্বাচনে সততা, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে নির্দেশ প্রদান করে বলেন, নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।  

সোমবার (১২ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে বিশেষ অপরাধ সভায় যোগ দিয়ে প্রধান উপদেষ্টার প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি এ কথা বলেন।

ডিআইজি বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আহতদের জন্য দ্রুত সুস্থতা কামনা করেন।

সভা শেষে তিনি পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জগণ ও ফোর্স সামষ্টিক সমস্যা উপস্থাপন করেন। ডিআইজি সেসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন এবং কিছু বিষয় আইজিপিকে অবহিত করবেন বলে আশ্বস্ত করেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy