প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে: ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো

2026-08-08T10:12:10+00:00
2026-08-08T10:12:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে: ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:১২ এএম   (ভিজিট : ১১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে। তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে সরকার কাজ করছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের পূর্ব চন্দ্রা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড - BTCB কর্তৃক আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ - BCL এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তিনি উল্লেখ করেন বর্তমানে বাটেবল ক্রিকেট বোর্ড তারা দেশের বিভিন্ন স্থানে যুব সমাজকে খেলায় অংশগ্রহনে উদ্বুদ্ধ করার জন্য খেলা পরিচালনা করে যাচ্ছে। 

যুব প্রতিমন্ত্রী বলেন,খেলাধুলা শুধু বিনোদন নয়,এটি তরুণদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখার বড় হাতিয়ার। সরকার খেলার অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কালিয়াকৈরের মতো প্রতিটি উপজেলায় আধুনিক মাঠ ও ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে খেলাধুলায় পারদর্শিত অর্জন করে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করবে এমনটাই তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। 

এলাকাবাসী কালিয়াকৈরের পূর্ব চান্দরায় এলাকায় যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার জন্য একটি স্টেডিয়াম তৈরি করে দেওয়ার অনুরোধ জানান।

বিসিএল টি-২০ এর ফাইনাল খেলা দেখতে মাঠে সহস্ত্রাধিক দর্শকের সমাগম হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় টেপ বল খেলা।

অনুষ্ঠানে  সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ইশরাক হোসেন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন সাইন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ শহিদুল ইসলাম।

পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক -কালিয়াকৈর পৌরসভার সম্ভব্য মেয়র প্রার্থী মোঃ সাইজুদ্দিন আহমেদ সভাপতিত্বে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের সভাপতি সারোয়ার হোসেন আকুল,  ক্রীড়া সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা ও স্থানীয় অর্ধশতাধিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা কালিয়াকৈরে বিসিএল ফাইনালে যুব প্রতিমন্ত্রী আমিনুল হক ঘোষণা দেন প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ হবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক ও এমপি মজিবুর রহমান উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy