তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে ১ পর্যটকের মৃত্যু হয়েছে।শুক্রবার (৭ আগস্ট) বিকাল আনুঃ সাড়ে ৪টায় তাহিরপুর থানাধীন

2026-08-08T10:24:39+00:00
2026-08-08T10:24:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:২৪ এএম   (ভিজিট : ২৪)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে ১ পর্যটকের মৃত্যু  হয়েছে। 

শুক্রবার (৭ আগস্ট) বিকাল আনুঃ সাড়ে ৪টায় তাহিরপুর থানাধীন টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার এলাকায় গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়। 

নিহত পর্যটকের নাম আলী আহমদ খান (৭২)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার গুনেরগাতি এলাকার আহমেদ আলী খানের ছেলে। বর্তমানে তিনি সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটিতে বসবাস করতেন।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, মদনের উচিতপুর ঘাট থেকে একটি হাউসবোটে ৩২ জন পর্যটক নিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে তারা টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে রওনা হন। শুক্রবার বিকেলে ওয়াচ টাওয়ার এলাকায় গোসল করতে নেমে আলী আহমদ খান পানিতে ডুবে যান।

পরে তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আলী আহমদ খানের বড় মেয়ের জামাই খাইরুল হাসান পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কেতুপাড়া গ্রামের বাসিন্দা বিষয়টি নিশ্চিত করেছেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy