প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১১:০০ এএম (ভিজিট : ৯৫)

X
বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রুহের মাগফেরাত কামনায় মানিকগঞ্জের শিবালয়ের তেওতায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে তেওতা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জমদুয়ারাতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপি'র আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী এসএ জিন্নাহ কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তেওতা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি ঈশা মনিরের সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশ নেন শিবালয় উপজেলা বিএনপি’র সভাপতি রহমত আলী ব্যাপারী লাভলু, সাধারণ সম্পাদক হাজী মো. মিজানুর রহমান লিটন, জেলা কৃষকদল সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, বিএনপি'র সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আকতার হোসেন আনন্দ, , সাবেক ভাইস চেয়ারম্যান এসএম বাবুল হোসেন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হোসেন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, শিবালয় ইউনিয়ন বিএনপি সভাপতি সিরাজুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা প্রমুখ।