ঝালকাঠিতে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ২০২৬ বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে এক অবহিতকরণ সভা ঝালকাঠি জেলা

2026-01-13T12:51:23+00:00
2026-01-13T12:51:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১২:৫১ পিএম   (ভিজিট : ১০৫)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ২০২৬ বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে এক অবহিতকরণ সভা ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২ টায় আয়োজিত এ সভায় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাষ্টের উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম এবং ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি এডবোকেট আককাস সিকদার।

উক্ত সভায় ঝালকাঠির বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় গণভোট ২০২৬ কর্মসূচির গুরুত্ব, গণভোটের প্রচার, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন এবং সাধারণ মানুষের মাঝে নির্বাচন সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy