বাগাতিপাড়ায় গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে অবহিতকরণ সভা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে নাটোরের বাগাতিপাড়ায় ভাতাভোগীদের নিয়ে অবহিতকরণ সভা ও

2026-01-13T13:54:58+00:00
2026-01-13T13:54:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাগাতিপাড়ায় গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে অবহিতকরণ সভা
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১:৫৪ পিএম   (ভিজিট : ১৬২)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে নাটোরের বাগাতিপাড়ায় ভাতাভোগীদের নিয়ে অবহিতকরণ সভা ও লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার ৪নং দয়ারামপুর ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন। 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, গণভোট ২০২৬ সফল করতে ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন ও নির্বাচন সংক্রান্ত তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এবং দয়ারামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক আশেক এসবি সাত্তার ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অনুপ চক্রবর্ত্তী প্রমুখ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy