চট্টগ্রাম বন্দরে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে 5G নেটওয়ার্কের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চট্টগ্রাম বন্দরে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে

2026-01-13T14:35:46+00:00
2026-01-13T14:35:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম বন্দরে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে 5G নেটওয়ার্কের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ২:৩৫ পিএম   (ভিজিট : ৮৬)
X

চট্টগ্রাম বন্দরে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে এক নতুন মাইলফলক অর্জন করেছে। বন্দরের ডিজিটাল কার্যক্রম আরও গতিশীল, নিরাপদ ও কার্যকর করার উদ্দেশ্যে Axentec PLC কর্তৃক স্থাপিত সর্বাধুনিক 5G নেটওয়ার্ক এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষে সোমবার (১২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 5G নেটওয়ার্কের শুভ উদ্বোধন ঘোষণা করেন। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চবক এর সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, সদস্য (প্রকৌশল) কমডোর মোঃ মাযহারুল ইসলাম জুয়েল, পরিচালক (প্রশাসন) মোঃ ওমর ফারুক, সিস্টেম এনালিস্ট জনাব একরাম চৌধুরী ও সচিব মোহাম্মদ আজিজুল মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং Axentec PLC এর সিইও ও ম্যানেজিং ডিরেক্টর আদিল হোসেন নোবেলসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ মতামত ব্যক্ত করেন যে,  এই 5G নেটওয়ার্ক চালু হওয়ায় বন্দরের স্বয়ংক্রিয় ব্যবস্থা, তথ্য আদান-প্রদান, নিরাপত্তা পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎ স্মার্ট পোর্ট বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আশা প্রকাশ করে যে, 5G নেটওয়ার্ক চালুর মাধ্যমে বন্দর ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সক্ষমতা আরও অনেক বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা প্রদানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy