বারহাট্টায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় বাড়িতে হামলা

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

বারহাট্টায় মাদক ও জুয়ার বিরুদ্ধে কথা বলায় উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি গ্রামে অনিক ইসলামের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক

2026-01-13T16:41:20+00:00
2026-01-13T16:41:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বারহাট্টায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় বাড়িতে হামলা
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৪:৪১ পিএম   (ভিজিট : ৬৪)
X

বারহাট্টায়  মাদক ও জুয়ার বিরুদ্ধে কথা বলায় উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি গ্রামে অনিক ইসলামের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বারহাট্টা থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। উল্টো আসামিদের হুমকিতে বাড়িছাড়া আহত অনিক ইসলাম।

অভিযোগ উঠেছে নৈহাটি এলাকার বজলু মিয়ার ছেলে মানিক মিয়া,মৃত জয়নালের ছেলে রেহান মিয়া,সজুদ মিয়ার ছেলে পলাশ ও পিয়াসের  নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলার সময় মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজে অভিযুক্তদের অনেকেই ঘটনাস্থলে থাকলেও অভিযুক্তরা এখনও গ্রেফতার হয়নি।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ ও ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, চিরাম ইউনিয়নের নৈহাটি এলাকা মাদকের প্রকাশ্য আস্তানা হয়ে যায়।ভুক্তভোগী অনিক ইসলাম ২০২৫ এর অক্টোবরে এলাকাবাসীকে সাথে নিয়ে একটি মাদকবিরোধী মানববন্ধন করে।সেই মানববন্ধনে অনিক ইসলাম মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দিলে আসামীরা পূর্বেও নৈহাটি বাজারে অনিকের দোকানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটায়। সর্বশেষ অনিক ইসলামের বাড়িতেও মানিক মিয়ার নেতৃত্বে রামদা ও দেশীয় অস্ত্র সহ হামলা করে ভাংচুর ও লুটপাট করে আড়াই লক্ষ টাকার ক্ষতি সাধন করে। 

অনিক ইসলাম  অভিযোগ করে বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় মানিক মিয়া ও তার লোকজন তাকে হুমকি ও  নানাভাবে হেনস্থা করে আসছে। বিভিন্ন সময় অব্যাহত হুমকির কারণে তিনি ও তার পরিবারের ছেলেরা গ্রামের বাড়িতে যেতে পারছেন না।

এসব বিষয়ে জানতে অভিযুক্ত মানিক মিয়ার  সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান ঘটনার সময় আমি হাসপাতালে ছিলাম।কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে আমি এই বিষয়ে অবগত নই।

বারহাট্টা থানার অফিসার ইন চার্জ শিবিরুল ইসলাম জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy