আড়াইহাজারে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:৫৪ পিএম (ভিজিট : ১০১)

X
র্যাব-১১ ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ সোমবার দিবাগত রাতে একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী জহির (৪০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে। সে নরসিংদী জেলার মাধবদী থানার জালাকান্দি বলরামপুর এলাকার সিরাজুদ্দিনের পুত্র।
আড়াইহাজার থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত জহির নরসিংদী থানার একটি হত্যা মামলায় {মামলা নং- ১৬ (১০) ০৭} আদালত কর্তৃক যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি।
দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার রাতে র্যাব-১১ এর সদস্যরা এবং আড়াইহাজার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে।