নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে, আহত ১

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন।

2026-01-14T18:46:13+00:00
2026-01-14T18:46:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে, আহত ১
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:৪৬ পিএম   (ভিজিট : ১১৭)
X

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নওগাঁও গ্রাম এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা ঢাকা মেট্রো-গ ১১-২৮-৮০ নম্বরের প্রাইভেট কারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনার পর গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে গেছে। ভেতরে আটকে পড়া চালককে বডি কেটে বের করা হয়।

খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর প্রাইভেট কারটি সড়কের পাশের খাদে পড়ে থাকতে দেখা যায়।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy