মানুষ পরিবর্তন ও সংস্কার চায়: আতাউর রহমান সরকার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার বলেছেন,

2026-01-14T19:08:18+00:00
2026-01-14T19:08:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানুষ পরিবর্তন ও সংস্কার চায়: আতাউর রহমান সরকার
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৭:০৮ পিএম   (ভিজিট : ১১৮)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার বলেছেন, মানুষ পরিবর্তন চায়, সংস্কার চায় এবং সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি সমাজ প্রত্যাশা করে। জনগণের এই প্রত্যাশা পূরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার দুপুর ১টায় কসবা পৌরসভা কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা উপজেলা ও পৌরসভা আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কসবা উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং নায়েবে আমীর শিবলী নোমানীর সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী ও আসন পরিচালক কাজী সিরাজুল ইসলাম।

সভায় আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমীর দ্বীন ইসলাম ভূঁইয়া, কসবা পৌরসভা আমীর হারুন অর রশীদ, সাবেক উপজেলা সেক্রেটারি আল আমিন সরকার প্রমুখ।

আতাউর রহমান সরকার বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। আমরা আপনাদের কাছ থেকে ইনসাফ প্রত্যাশা করি। সত্য যা, সেটিই যেন প্রচারিত হয়। ব্যক্তিগতভাবে কারো রাজনৈতিক পছন্দ থাকতেই পারে, কিন্তু সাংবাদিক হিসেবে কলম ধরলে আপনাদের দায়িত্ব সবার প্রতি ন্যায়বিচার করা।”

তিনি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন এবং গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে সত্য ও বাস্তব তথ্য তুলে ধরার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy