প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৮:১৪ পিএম (ভিজিট : ১২৫)

X
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
বুধবার বাদ মাগরিব (১৪ জানুয়ারি) উপজেলার আটপাড়া ইউনিয়ন দেওপাড়া খেলার মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আটপাড়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
আটপাড়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোঃ বাবুল শেখের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, আটপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম মোড়ল, সাংগঠনিক সম্পাদক আবুল জলিল, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ।