ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা ফিসারি মোড় এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫

2026-01-14T20:21:54+00:00
2026-01-14T20:21:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৮:২১ পিএম   (ভিজিট : ৫৫)
X

ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা ফিসারি মোড় এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫ জন। তারা সবাই এ হামলার ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) বিকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো: আব্দুল্লাহ আল মামুন এক সংবাদ বিজ্ঞপিতে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিদের নাম পরিচয় নিশ্চিত করেছেন।

এর আগে গতরাতে কোতোয়ালি মডেল থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) মো: আরিফুল ইসলাম বাদি হয়ে দন্ডবিধি আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন- ফিসারি মোড় এলাকার সাগর আলী (৬১), একেএম রেজাউল করিম (৩৯), নাজিম উদ্দিন (৩৭), সুজন মিয়া (২৭), খলিলুর রহমান (৪০), জয়নাল উদ্দিন (৫২) এবং নাজিম উদ্দিন (৪২)।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুস সাকিব জানান, আসামি আরিফুল ইসলামের বিরুদ্ধে মো: রাসেল নামের স্থানীয় এক ব্যক্তির ওপর স্বশস্ত্র হামলা চালিয়ে মারাত্মক আহত করার ঘটনায় গত কয়েকদিন আগে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের হয়। গতকাল (১৩ জানুয়ারি) ওই মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল এলাকায় গিয়ে আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় আসামির সহযোগীরা পুলিশের ওপর স্বশস্ত্র হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ আরিফুল ইসলামকে ছিনিয়ে নেয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy