প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১২:০২ পিএম (ভিজিট : ১৩৬)

X
রাঙ্গামাটির বিলাইছড়িতে গ্রাম উন্নয়ন পরিকল্পনা শেয়ারিং ও মতবিনিময় শীর্ষক এক কর্মশালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।এসএমসিডি প্রকল্পের অধীনে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে রাঙামাটির স্থানীয় এনজিও সিআইপিডি অনুষ্ঠানের আয়োজন করেন।
সিআইপিডি'র নির্বাহী পরিচালক পলাশ খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ গোলাম আজম ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওমর ফারুক। শুরুতে ভিডিও চিত্রের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, উদ্দেশ্য ও লক্ষ উপস্থাপন করা হয়।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে গ্রাম উন্নয়নের সঠিক পরিকল্পনা প্রণয়ন ও তা যথাযথ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। যা গ্রামীণ অর্থনীতি ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে।
উন্নয়ন সহায়ক পাভেল চাকমার সঞ্চালনায় কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।