প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৪:৫৬ পিএম (ভিজিট : ৫১)

X
নীলফামারীতে সামাজিক সুরক্ষা বেষ্ঠনির উপর বৃহস্পতিবার দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী চাইল্ড ফোরাম কর্নারের উদ্দ্যোগে পরিষদের হল রুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সংরক্ষিত ইউপি সদস্য, হতদরিদ্র পরিবারের সদস্য, চাইল্ড ফোরাম সদস্য, গ্রাম উন্নয়ন কমিটির সদস্যদের সমন্বয়ে সামাজিক সুরক্ষা বেষ্ঠনির উপর আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম তালুকদার, প্রশাসনিক কর্মকর্তা রাজু আহম্মেদ, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মতিন্দ্রনাথ রায়, প্রোগ্রাম অফিসার মৈত্রী স্লানসহ আরো অনেকে।
ইউনিয়ন পরিষদ কর্তৃক যে সকল নাগরিক সুবিধা দ্রুত সময়ের মধ্যে নাগরিকরা পেয়ে থাকে সেই সকল সেবার উপর বিস্তর আলোচনা করা হয়।