ফ্যাসিজম রুখতে জনগণের ক্ষমতা বাড়াতে হবে: আমীর খসরু

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্রের ক্ষমতা সীমাহীনভাবে বেড়ে গেলে জনগণের জন্য অসুবিধা তৈরি

2026-01-16T20:28:11+00:00
2026-01-16T20:28:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফ্যাসিজম রুখতে জনগণের ক্ষমতা বাড়াতে হবে: আমীর খসরু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৮:২৮ পিএম   (ভিজিট : ২৯)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্রের ক্ষমতা সীমাহীনভাবে বেড়ে গেলে জনগণের জন্য অসুবিধা তৈরি হয় এবং ফ্যাসিজমের ঝুঁকি বৃদ্ধি পায়। তাই জনগণকে শক্তিশালী করে তাদের ক্ষমতা বাড়ানো প্রয়োজন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে সিম্যান্স হোস্টেল, ন্যাশনাল মেরিটাইম একাডেমি প্রাঙ্গণে চট্টগ্রাম ধর্ম উজ্জ্বল পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ জরুরি। তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, “সব ক্ষেত্রে আপনারা নেতৃত্বে আসুন এবং আরও শক্তিশালী হোন। টেকসই উন্নয়ন ও প্রকৃত পরিবর্তনের জন্য নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখতে হবে এবং প্রত্যেক নাগরিককে স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন আতাউর রহমান এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। অন্যান্য উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, রোকনউদ্দিন মাহমুদ, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি রুবেল বড়ুয়া, প্রীতম বড়ুয়া ডালিম, সুনীল চাকমা, বিপুল চাকমা, আলো চাকমা, শুকরজিৎ চাকমা, রবি চাকমা, জীবন চাকমা, বিদ্যাশয় চাকমা, সমুনি চাকমা প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy