মুসলিম ও ইহুদি মিলে হিন্দুদের রামায়ণে আছি, এটাই তো সুন্দর: এ আর রহমান

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমার সংগীত পরিচালনা করছেন অস্কারজয়ী এ আর রহমান। শুধু তাই নাই, নিতেশ তিওয়ারির এই

2026-01-17T14:13:09+00:00
2026-01-17T14:13:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুসলিম ও ইহুদি মিলে হিন্দুদের রামায়ণে আছি, এটাই তো সুন্দর: এ আর রহমান
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ২:১৩ পিএম   (ভিজিট : ৯৬)
X

বলিউডের বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমার সংগীত পরিচালনা করছেন অস্কারজয়ী এ আর রহমান। শুধু তাই নাই, নিতেশ তিওয়ারির এই প্রজেক্টে তার সঙ্গে যুক্ত হয়েছেন হলিউডের কিংবদন্তি সংগীতশিল্পী হ্যান্স জিমার।

সম্প্রতি বিবিসি এশিয়ানের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ধর্মীয় পরিচয় ও রামায়ণের সংগীত নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন এ আর রহমান। 

তিনি বলেন, ‌‘আমি ব্রাহ্মণ স্কুলে পড়াশোনা করেছি। সেখানে নিয়মিত রামায়ণ ও মহাভারত পড়ানো হতো। গল্পটা আমি জানি। এই গল্প মূলত নৈতিকতা, আদর্শ আর একজন মানুষের চারিত্রিক উৎকর্ষ নিয়ে।’

এ আর রহমান আরও বলেন, ‘ভালো জিনিস যেখানে থেকেই আসুক সেটা গ্রহণ করা উচিত। নবী বলেছেন, জ্ঞান অমূল্য। সে রাজা হোক বা ভিক্ষুক, ভালো কাজ হোক বা খারাপ অভিজ্ঞতা; সবকিছু থেকেই শেখা যায়। এসব থেকে মুখ ফিরিয়ে নেওয়া যায় না।’

এই সিনেমাকে তিনি ভারত থেকে বিশ্বমুখী একটি ভালোবাসার প্রজেক্ট হিসেবেও দেখছেন। রহমান বলেন, ‘হ্যান্স জিমার ইহুদি, আমি মুসলিম, আর রামায়ণ একটি হিন্দু গ্রন্থ। তবু আমরা একসঙ্গে কাজ করছি। এটাই সৌন্দর্য।’

হ্যান্স জিমারের সঙ্গে এতদিন কাজ না করার কারণ ব্যাখ্যা করে রহমান জানান, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি স্বাধীনভাবে কাজ করতে চেয়েছিলেন। তবে এবার দু’জনের কাজের অভিজ্ঞতাকে তিনি ‘ভয়ংকর রকম উত্তেজনাপূর্ণ’ বলেই উল্লেখ করেন।

‘রামায়ণ’ ছবির সংগীতে নতুনত্ব আনতেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন রহমান। তিনি জানান, কবি কুমার বিশ্বাসের সঙ্গে কাজ করে ভীষণ আনন্দ পাচ্ছেন। তার ভাষায়, ‘রামায়ণ এমন একটি বিষয় যা সবাই জানে। তবু সেটাকে নতুনভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই আমরা।’

রণবীর কাপুর, যশ, সাই পল্লবী, সানি দেওলসহ বড় তারকাবহুল এই সিনেমা মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy