“দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মসূচি মুন্সীগঞ্জে

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাও বালুর মাঠে শনিবার, ১৭ জানুয়ারি, দুপুরে “সবার আগে বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে “দেশ গড়ার

2026-01-17T15:54:35+00:00
2026-01-17T15:54:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
“দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মসূচি মুন্সীগঞ্জে
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩:৫৪ পিএম   (ভিজিট : ৫৩)
X

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাও বালুর মাঠে শনিবার, ১৭ জানুয়ারি, দুপুরে “সবার আগে বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে হাসাইল-বানারী ইউনিয়ন কৃষকদল।

সভাপতির দায়িত্বে ছিলেন দেলোয়ার রাড়ী এবং সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আলী বেপারী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-২ আসনের বিএনপি এমপি এডভোকেট আবদুস সালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন- টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আলী আজগর রিপন মল্লিক, জেলা কৃষকদলের সদস্য সচিব শহিদ মজুমদার, টঙ্গিবাড়ী উপজেলা কৃষকদলের সভাপতি আমিনুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি দেলোয়ার মোল্লা, সাধারণ সম্পাদক কাদের পারভেজ ঢালী, উপজেলা বিএনপি সহ-সভাপতি শেখ সেলিম, আক্তার হোসেন লাকুড়িয়া, দেওয়ার মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা আলী আহমদ শেখ, কামারখাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ জামাল, উপজেলা যুবদল সদস্য সচিব বাবু খান, স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, পাঁচগাও ইউনিয়ন কৃষকদল সাধারণ সম্পাদক ইকবাল শেখ, সহ-সভাপতি রকিব ফকির, এবং হাসাইল-বানারী ইউনিয়ন সাধারণ সম্পাদক সেকান্দর শেখ।

কর্মসূচিতে উপস্থিত অতিথিরা দেশ গঠনে যুবসমাজ ও কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশ উন্নয়নে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy