প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১১:১২ এএম (ভিজিট : ১৩৬)

X
নেত্রকোনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর উদ্যোগে শনিবার সকাল ১০টায় জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিনা ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নাহার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল আল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা, জেলা আইনজীবী সমিতির সভাপতি শফিউল হক তালুকদার কিরন, পিপি অ্যাডভোকেট আবুল হাসেম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি নুরুল কবীর রাসেল, জেল সুপার মো. আব্দুল্লাহ ইবনে তোফাজ্জল হোসেন খান, প্রবেশন অফিসার মো. রফিক উদ্দিন, ডা. টিটো রায়, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার, বারহাট্রা থানার অফিসার ইনচার্জ (ওাসি) শিবিরুল ইসলাম প্রমুখ।