বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে বাঁশখালী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ

2026-01-18T14:34:45+00:00
2026-01-18T14:34:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ২:৩৪ পিএম   (ভিজিট : ১৫২)
X

চট্টগ্রামের বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে বাঁশখালী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদযাপন পরিষদ।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধায় বাঁশখালীর গুনাগারীস্থ ঋষিধামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পৌরহিত্য করেন ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।

এ সময় মতবিনিময় সভায় আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট অনুপম বিশ্বাসের সভাপতিত্বে, আরও উপস্থিত ছিলেন শ্রীগুরু সংঘের সাধারণ সম্পাদক শ্রী বিমল কান্তি দেব, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্রী কাঞ্চন বিশ্বাস, অর্থ সচিব শ্রী তড়িৎ কান্তি গুহ, শ্রীমতি পান্না পাল, অলক দাশ, শ্রী প্রদীপ কান্তি গুহ, শ্রী ঝুন্টু কুমার দাশ, পরিষদ কর্মকর্তা দোলন দাশ, বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি শ্রী অনুপম কুমার অভি, সদস্য সচিব মিজান বিন তাহের প্রমুখ।'

মতবিনিময় সভায় ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ বলেন, 'শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ প্রতিষ্ঠিত এই ঋষিধামে ৬৩ বছর আগে থেকে বাংলাদেশের একমাত্র ঋষিকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ ১৯৫৭ সাল থেকে এই ঋষিকুম্ভ মেলার শুভারম্ভ করেন। এবার হচ্ছে দ্বাবিংশতম ঋষিকুম্ভ ও কুম্ভমেলা। এই পবিত্র মেলায় বিভিন্ন দেশ থেকে লাখো ভক্তকুল, ধ্যানী-যোগী, জ্ঞানী, সাধু-সন্ত, ঋষিদের সমাবেশ এবং মিলন মেলা ঘটে। যেখানে দুরত্ব ঘুচিয়ে নৈকট্য, দ্বৈত খ-ত্ব-সীমাবদ্ধতা, সংকীর্ণতা ঘুচিয়ে অদ্বৈত অখ- বা বিরাটত্ব, সীমাহীনতা, সম্প্রসারিতা তথা অসীমের বৃহৎ মহৎ সৎ উদারতায় মানসিক, আত্মিক মুক্তির দ্বার উম্মোচন করেন। এ আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য, আগামী ২৩ জানুয়ারি শুক্রবারে বাঁশখালী ঋষিধামে এক বর্ণাঢ্য মহাশোভাযাত্রার মধ্য দিয়ে ১১দিন ব্যাপী আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা শুরু হবে। এতে ৩ বছর পর পর অনুষ্ঠিত এ মেলায় ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা থেকে ধর্মীয় বক্তা ও ঋষি, সাধু, সন্নাসীসহ লক্ষাধিক নারী-পুরুষ ভক্তদের সমাগম ঘটবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy