ধামরাইয়ে স্থিতিশীল চাল-ডাল ও শীতকালীন সবজির বাজার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ের নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজারের দাম স্থিতিশীল রয়েছে। চাল, ডালসহ শীতকালীন সবজির বাজারেও দামের কোনো হেরফের হয়নি।সরেজমিনে রবিবার

2026-01-18T15:59:33+00:00
2026-01-18T15:59:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে স্থিতিশীল চাল-ডাল ও শীতকালীন সবজির বাজার
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৩:৫৯ পিএম   (ভিজিট : ১৩৬)
X

ঢাকার ধামরাইয়ের নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজারের দাম স্থিতিশীল রয়েছে। চাল, ডালসহ শীতকালীন সবজির বাজারেও দামের কোনো হেরফের হয়নি।

সরেজমিনে রবিবার সকালে ধামরাইয়ের বড় বাজার, কালামপুর, ধানতারা, হাতকোড়া, বারবাড়িয়া, কাওয়ালীপাড়া, বাথুলিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে খোঁজ নিয়ে এসব তথ্য জানা যায়। 

বাজারে খোঁজ নিয়ে জানা যায়, চালের বাজারে মিনিকেট ৮৫ টাকা কেজি, কাটারি ৮৫ টাকা, বাশমতি ১০০ টাকা, ২৮ ও২৯ জাতের চাল ৬০ টাকা, করে বিক্রি হচ্ছে। এছাড়া মোটা চাল বিক্রি হচ্ছে ৫৫-৫৬ টাকা করে প্রতি কেজি। আটা বিক্রি হচ্ছে ৪৫ টাকা করে প্রতি কেজি দরে। অন্যদিকে চিকন মসুর ডাল ১৭০ থেকে ১৮০ টাকা, মোটা মসুর ডাল ৯০-১০০ টাকা, বুটের ডাল ৫৫-৬০ টাকা করে বিক্রি হচ্ছে। এসব পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় স্থিতিশীল রয়েছে।

সবজির বাজারে আলু ২০টাকা করে প্রতি কেজি, পেঁয়াজ ৪৫ টাকা প্রতি কেজি, কাঁচা মরিচ ১০০টাকা প্রতি কেজি, শুকনা মরিচ ৩০০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। গত সপ্তাহের ব্যবধানে এ সপ্তাহেও এসবের দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া বাধা কপি ও ফুল কপি ২০-২৫ টাকা প্রতি পিস, বেগুন ৫০-৬০ টাকা প্রতি কেজি, গাজর ৪০ টাকা কেজি, সিম ৪০ টাকা, টমেটো ৬০-৭০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। সবজির বাজারও গত সপ্তাহের তুলনায় স্থিতিশীল রয়েছে। 

অন্যদিকে গেল সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে মসলার বাজারও। আদা ১৪০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, রসুন ১০০ টাকা, লবঙ্গ ১৫০০ টাকা কেজি, এলাচ ৪৬০০ টাকা প্রতি কেজি, জিরা ৭০০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। শীতের শেষ সময়ে সবজির বাজার স্থিতিশীল থাকায় সন্তোষ প্রকাশ করেন ক্রেতারা। 

মো. নাজমুল হোসেন নামে একজন ক্রেতা বলেন, বাজারে সবজি কমে আসছে। দাম আরেকটু কমলে ভালো হতো। তবে যেরকম আছে তাও অনেকটা স্বস্তির। 

আর বিক্রেতারা বলছেন, সরবরাহের ঘাটতি না থাকায় দামের হেরফের হয়নি। যদিও আগামী সপ্তাহ থেকে দাম বৃদ্ধির শঙ্কা রয়েছে বলে জানান তারা।

মো. মাসুদ রানা নামে একজন বলেন, শীতের শেষ সময় চলছে। এখন পর্যন্ত সরবরাহ ঠিক থাকায় দাম স্থিতিশীল। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy