খান্দারপাড়া ইউনিয়নে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধের জনসভা

মুকসুদপুর উপজেলা প্রতিনিধি

সারাবাংলা

সমাজ থেকে মাদক নির্মূল এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার খান্দারপাড়া

2026-01-18T17:31:19+00:00
2026-01-18T17:31:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খান্দারপাড়া ইউনিয়নে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধের জনসভা
মুকসুদপুর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৫:৩১ পিএম   (ভিজিট : ১৫৩)
X

সমাজ থেকে মাদক নির্মূল এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার খান্দারপাড়া ইউনিয়নে এক বিশাল মাদকবিরোধী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান সাইদুল ইসলাম মুন্সী। তিনি বলেন, “মাদক একটি পরিবারে সীমাবদ্ধ থাকে না; এটি ধীরে ধীরে পুরো সমাজকে ধ্বংসের পথে নিয়ে যায়। তাই মাদকবিরোধী আন্দোলনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষাবিদ ও গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আসলাম মুন্সী বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে পরিবার ও সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”

জনসভায় খান্দারপাড়া ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন জাফর শেখ, খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইরশাদ হাওলাদার, মিটুল শেখ, কবির মোল্লা, জাহাঙ্গীর মুন্সী, মাইনুদ্দিন শেখ, ইনামুল মল্লিক, প্যানেল চেয়ারম্যান ইমারত শেখ, দুলাল মেম্বার, কাবুল মেম্বার, লিংকন কাজী, অহিদ কাজী, আলমগীর শেখ, রাকিব মেম্বার, নিজাম লস্কর, সুজন কাজীসহ আরও অনেকে।

বক্তারা মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান জানান এবং মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে মত দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy