প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৬:৩২ পিএম (ভিজিট : ৬৮)

X
চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় পারিবারিক কলহের জেরে এক নারীর প্রাণহানির ঘটনা ঘটেছে।
রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লক ১৪ নম্বর গ্যারেজ এলাকায় এই ঘটনায় স্থানীয়রা গণপিটুনি দিয়ে হামলাকারীকে আটক করেন।
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন মামুন জানান, পরিবারিক ঝামেলার কারনে স্বামী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক নারীকে মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, নিহত নারীর নাম ও ঠিকানা এখনও জানা যায়নি। পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।