প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:৪২ এএম (ভিজিট : ১৪৮)

X
নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে রবিবার পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (দূর্গাপুর সার্কেল) আল ইমরানুল আলম, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) মো. গোলাম মোস্তফা, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকারসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, জেলায় পুলিশিং সেবাসমূহ সাধারন মানুষের দোরগোড়ায় পৌছে দিতে হবে। প্রতিটি থানার অপরাধচিত্র বিশ্লেষণ ও মামলা নিষ্পত্তির অগ্রগতির বিষয় নিয়ে নানান নির্দেশনা প্রদান করে তিনি আরো বলেন, চুরি-ছিনতাই রোধে পুলিশি তৎপরতা আরো বাড়াতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে নিষ্টা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে।