ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ও স্থানীয় অস্ত্র ব্যবসায়ী জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদকে

2026-01-20T11:56:52+00:00
2026-01-20T11:56:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১১:৫৬ এএম   (ভিজিট : ৮৫)
X

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ও স্থানীয় অস্ত্র ব্যবসায়ী জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদকে (৩৫) গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড় টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তার পিচ্চি জাহিদ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। পূর্বপ্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেজর মো. ফারহান ফুয়াদের নেতৃত্বে একটি বিশেষ অভিযানে পিচ্চি জাহিদের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে বর্তমানে দুটি হত্যা মামলা ও দুটি মাদক সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে বলে জান গেছে।

অভিযানকালে বাজালিয়া আর্মি ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানি, ওয়ারেন্ট অফিসার  মো. ফজলুল হকসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানি বলেন, গ্রেপ্তার পিচ্চি জাহিদকে উদ্ধারকৃত ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র এবং মাদক নির্মূলে সেনাবাহিনীর এ ধরনের অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy