কবে মুক্তি পাবে শাকিবের ‘সোলজার’?

অনলাইন ডেস্ক

বিনোদন

একগুচ্ছ ছবির কাজে ব্যস্ত সুপারস্টার শাকিব খান। কোনোটার শুটিং শেষের দিকে, কোনোটার মাঝামাঝি। আবার কোনো ছবির লাইট, ক্যামেরা

2026-01-20T14:17:10+00:00
2026-01-20T14:17:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কবে মুক্তি পাবে শাকিবের ‘সোলজার’?
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ২:১৭ পিএম   (ভিজিট : ১৯৯)
X

একগুচ্ছ ছবির কাজে ব্যস্ত সুপারস্টার শাকিব খান। কোনোটার শুটিং শেষের দিকে, কোনোটার মাঝামাঝি। আবার কোনো ছবির লাইট, ক্যামেরা জ্বলে ওঠার অপেক্ষায়। সেগুলোর একটি ‘সোলজার’। গেল ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও পিছিয়ে যায় শেষ পর্যন্ত। 

বর্তমানে কিং খান যখন ব্যস্ত ‘প্রিন্স’ নিয়ে তখন কৌতূহলী দর্শকদের অনেকে আগ্রহী ‘সোলজার’ সম্পর্কে। কোন পর্যায়ে আছে ছবিটির কাজ, কবে মুক্তি পাবে প্রশ্ন তাদের। সেসবের উত্তর দিলেন ছবির পরিচালক সাকিব ফাহাদ। 

তিনি বলেন, আমাদের সিনেমার সিংহভাগ কাজ শেষ হয়ে গেছে। কিছু কাজ বাকি আছে। সেটুকু শিগগিরই করে ফেলব। দেশের ভেতরেই হবে শুটিং। ছবিটির মুক্তি সম্পর্কে বলেন, আমরা রোজা বা কোরবানি কোনো ঈদকে ঘিরেই ভাবছি না। আপাত পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সেটা ভালোভাবে করতে চাই। তারপর সিনেমার মুক্তি নিয়ে ভাবব।

গত বছরের অক্টোবরে শুরু হয় ‘সোলজার’-এর শুটিং। এতে শাকিবের বিপরীতে অভিনয় আছেন তানজিন তিশা। শাকিব-তিশা ছাড়াও আরও অভিনয় করছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমন।   





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy