প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭:৪১ পিএম (ভিজিট : ৪৬১)

X
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস কার্যালয়ে আয়োজনে বুধবার তালদিঘী খেলার মাঠে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল হক এর সভাপত্বিতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ তানভীর আহামেদ ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোট২০২৬ এবং ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ভোটের গাড়ির (সুপার ক্যারাভ্যান) প্রচারণা ও অবহিতকরণ অনুষ্ঠানে উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি), এস.এম নাজমুস ছালেহীন, ফুলপুর সার্কেল এ এস পি, রাকিবুল রহমান রাকিব বক্তব্য রাখেন।
তারাকান্দা থানা অফিসার ইনচার্জ তানভীর আহামেদ ,বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ, জুলাই আন্দোলনে আহত এবং জুলাই যোদ্ধাগণ, সংবাদমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।