প্রতীক পেলেন ফেনীর তিনটি আসনে ২৬ প্রার্থী

ফেনী প্রতিনিধি

সারাবাংলা

ফেনীর তিনটি আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন ২৬ প্রার্থী। বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক

2026-01-21T19:51:12+00:00
2026-01-21T19:51:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রতীক পেলেন ফেনীর তিনটি আসনে ২৬ প্রার্থী
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭:৫১ পিএম   (ভিজিট : ১৭৯)
X

ফেনীর তিনটি আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন ২৬ প্রার্থী। বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র ২৬ প্রার্থীর মধ্যে বরাদ্দকৃত এসব প্রতীকের কপি তুলে দেন। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। তার অপেক্ষায় প্রার্থী, কর্মী ও সমর্থকেরা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলার তিনটি আসনে মোট প্রার্থী ২৬ জন। এর মধ্যে ফেনী-১ আসনে ৭, ফেনী-২ আসনে ১১ ও ফেনী-৩ আসনে ৮ জন।

প্রতীক বরাদ্দ পেয়ে মাঠে নামার অপেক্ষায় ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা) আসনে বিএনপির প্রার্থী দলের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম (ধানের শীষ), জামায়াতের এস এম কামাল উদ্দিন (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরী (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী গোলাম কিবরিয়া (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে আনোয়ার উল্লাহ ভূঞা (বটগাছ), বাংলাদেশ কংগ্রেসের ফিরোজ উদ্দিন চৌধুরী (ডাব), বাংলাদেশ মুসলিম লীগের মাহবুব মোর্শেদ মজুমদার (হারিকেন)।

ফেনী-২ (ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়ন ও এক পৌরসভা) আসনে বিএনপির অধ্যাপক জয়নাল আবেদিন(ধানের শীষ) এবি পার্টির চেয়ারম্যান জোটের প্রার্থী মোঃ মজিবুর রহমান মঞ্জু (ঈগল)  ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ একরামুল হক ভূঞা (হাতপাখা) জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সামসুদ্দিন মজুমদার (তারা), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদীর (বাসদ) জসিম উদ্দিন (কাচি), বাংলাদেশ খেলাফত মজলিস হারুনুর রশিদ ভূঞা (রিকশা) ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী তাহিরুল ইসলাম (আপেল) বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন (বটগাছ), গণঅধিকার পরিষদের তারেকুল ইসলাম ভূঞা (ট্রাক), আমজনতা দলের সাইফুল করিম মজুমদার (প্রজাপতি) ও স্বতন্ত্র মো. ইসমাইল (ঘোড়া)।

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী উপজেলা) আসনে বিএনপির আবদুল আউয়াল মিন্টু (ধানের শীষ) জামায়াতের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন (দাঁড়িপাল্লা) বাংলাদেশ খেলাফত আন্দোলনের আ্যাডভোকেট মোহাম্মদ খালেদুজ্জামান পাটোয়ারী (বটগাছ), জাতীয় পার্টির মো. আবু সুফিয়ান (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের সাইফ উদ্দিন (হাতপাখা)ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আবু নাছের (চেয়ার), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আবদুল মালেক (মই) ও ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী হাসান আহমেদ (আপেল)।

এর আগে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার পর্যন্ত চারজন নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। জেলার তিনটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের নাজমুল আলম, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ আলী ১০ দলীয় জোটের কারণে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফেনী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ মাহমুদও মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

প্রসঙ্গত, এ জেলার মোট ভোটার ১৩ লাখ ১৬ হাজার ৩০৫ জন। এর মধ্যে নারী ভোটার ৬ লাখ ৩৭ হাজার ৯২৪ জন, পুরুষ ভোটার ৬ লাখ ৭৮ হাজার ৩৭৪ জন। তিনটি আসনে ভোট দিতে নিবন্ধন করেছেন ৩০ হাজার ১৫১ জন প্রবাসী।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy