প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:২০ পিএম (ভিজিট : ২৭৪)

X
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে, যা সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থার পরিবর্তনের জন্য দেশ, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে নির্বাচন অত্যন্ত জরুরী বলে মন্তব্য করেছেন ফেনী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।
২১ জানুয়ারি (বুধবার) সকাল ১১ ঘটিকার সময় দুলামিঞা কটন মিলস হলরুমে দাগনভূঞার কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করতে গিয়ে তিনি এই সব কথা বলেন।
তিনি আরো বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। তাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। আসন্ন জাতীয় নির্বাচনকে সফল করতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমকে নিরপেক্ষ অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে হবে।
অবৈধ অস্ত্র উদ্ধার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সরকারের দায়িত্ব, প্রার্থীরা এই বিষয়ে শঙ্কা প্রকাশ করছে। নির্বাচনের অবাধ প্রচার প্রচারনার জন্য এসব অবৈধ অস্ত্র হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তিনি অনুরোধ করেন অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি। এ অবৈধ অস্ত্র বহনকারি, মজুদদার কিংবা হাতবদলে ব্যক্তিদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনার অনুরোধ জানান।
শেষে তিনি বলেন, দেশের স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনকে প্রাণবন্ত করার অনুরোধ জানান তিনি।
এ সময় দাগনভূঞা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিড়িয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।