জুলাইযোদ্ধার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী সামিউল হাসান সানজিদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২১

2026-01-22T10:34:28+00:00
2026-01-22T10:34:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জুলাইযোদ্ধার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:৩৪ এএম   (ভিজিট : ৫৪)
X

চট্টগ্রামের সাতকানিয়ায় জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী সামিউল হাসান সানজিদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকালে সাতকানিয়া থানার প্রধান ফটকে ভুক্তভোগী পরিবার ও ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মো. রাব্বি, সাইয়েদ হোসেন মানিক, সানজিদের মা আয়েশা আক্তার ও বোন সাফিয়া জান্নাত বক্তব্য রাখেন।

সানজিদের মা আয়েশা আক্তার বলেন, আমার ছেলে সানজিদ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রোষানলের শিকার এবং জুলাই আন্দোলনের অগ্রণী ভূমিকা রাখার কারণে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। সে একটি মিথ্যা মামলায় জামিন নিতে গিয়ে আরও দুটি মিথ্যা মামলায় অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে একটা মানুষ কারাগারে থাকাকালীন সময়ে কিভাবে একটি হত্যা মামলার অজ্ঞাত আসামি হয়? 

সানজিদের বোন সাফিয়া জান্নাত বলেন, আমার ভাই বর্তমানে কারাগারে আছেন। মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণের মতো নেক্কারজনক ঘটনা আমরা আওয়ামী লীগের আমলে দেখেছিলাম। কিন্তু এ সময়ে এসেও এমন ঘটনা মেনে নেওয়া যায়না। আমরা পরিবারের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে আমার ভাইয়ের মুক্তির দাবি জানাচ্ছি।

সাইয়েদ হোসেন মানিক বলেন, জুলাই অভ্যুত্থানে সানজিদ আর আমি একসঙ্গে কেরানীহাট এলাকায় আন্দোলনে অংশ নিয়েছি। আন্দোলন পরবর্তী সময়ে এলাকায় মাদক, সন্ত্রাস ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকায় একটি মহল তাকে দমন করতে মরিয়া হয়ে উঠেছে। তারই প্রেক্ষিতে প্রশাসনের সঙ্গে আঁতাত করে ওই স্বার্থন্বেষী মহলটি তাকে কারাগারে পাঠিয়েছে। ঘটনাটি তদন্তপূর্বক সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সানজিদের মুক্তির দাবি জানাচ্ছি।

বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মো. রাব্বি বলেন, সানজিদ জুলাই অভ্যুত্থানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। আমরা ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সানজিদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। আমাদের দাবি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আদায় না হলে থানার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হব।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy