নেত্রকোনার পাঁচটি আসনে ২৫ জন প্রার্থীর প্রচারণা

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার পাঁচটি আসনের বিপরীতে ২৫ জনপ্রতিদ্বন্দ্বীপ্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।বুধবার জেলা রিটার্নিং অফিসার ও

2026-01-22T16:05:34+00:00
2026-01-22T16:05:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেত্রকোনার পাঁচটি আসনে ২৫ জন প্রার্থীর প্রচারণা
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৪:০৫ পিএম   (ভিজিট : ৩২৪)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার পাঁচটি আসনের বিপরীতে ২৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

বুধবার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন। নেত্রকোনা জেলা সদর থেকে শুরু করে ১০টি উপজেলার সর্বত্রই বইছে নির্বাচনী হাওয়া। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা স্ব স্ব এলাকায় প্রচারনা চালাচ্ছেন। 

জানা গেছে, নেত্রকোনা-১ (কলমাকান্দা-দূর্গাপুর) আসনে বিএনপি মনোনিত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ, বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী আলহাজ্ব গোলাম রব্বানী (রিকশা), জাতীয় পার্টির প্রার্থী মো. আনোয়ার হোসেন খান শান্ত (নাঙ্গল), বাংলাদেশ কমিউনিস্ট প্রার্থীর প্রার্থী মো. আলকাছ উদ্দিন মীর (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল মান্নান সোহাগ (হাতপাখা), জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রার্থী মো. বেলাল হোসেন (তারা)। 

নেত্রকোনা-২ (সদর-বারহাট্রা) আসনে বিএনপির মনোনিত প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী মাওলানা আব্দুল কাইয়ূম (হাতপাখা), জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী ফাহিম রহমান খান পাঠান (শাপলা কলি), জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা (নাঙ্গল), বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনিত প্রার্থী মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রহিম রুহী (বটগাছ)। 

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপি মনোনিত প্রার্থী জেলা বিএনপির সাধারন সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল (ঘোড়া), বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী মো. খায়রুল কবীর নিয়োগী (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী মো. আবুল হোসেন তালুকদার (নাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী মো. জাকির হোসেন (হাতপাখা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনিত প্রার্থী মো. শামছুজ্জোহা (চয়ার)। 

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনিত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদার (কাস্তে), বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির প্রার্থী চম্পা রানী সরকার (কোদাল), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. মুখলেছুর রহমান (হাতপাখা)।

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বিএনপির মনোনিত প্রার্থী আবু তাহের তালুকদার (ধানের শীষ), বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনিত প্রার্থী মাছুম মোস্তফা (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী মো. নুরুল ইসলাম (হাতপাখা) প্রতীক বরাদ্ধ পেয়ে নিবাচর্নী আচরনবিধি অনুসরন করে প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

৫টি জেলা আসনে বিএনপির মনোনিত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, জেলা বিএনপির সাধারন সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবু তাহের তালুকদার উৎসবমুখর পরিবেশে ভোটদানের জন্য সকলের সহযোগিতা কামনা করে নির্বাচনে বিজয়ী হলে এলাকার উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। 

জেলা বিএনপি নেতা মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশের সাধারন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। তারা দিনের ভোট রাতে করেছে। সারাদেশে জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুম, খুন করে ভয়ের রাজনীতি প্রতিষ্ঠা করেছিল। মানুষের কথা বলার অধিকার ছিল না। আমরা দীর্ঘ ১৭ বছর জনগনকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে স্বৈরাচারকে পতনে বাধ্য করেছি। জাতীয়তাবাদী দল বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৫টি আসনে দলের পরীক্ষিত নেতাদের ধানের শীষের মনোনয়ন দিয়েছেন। আমরা সবকটি আসনে ধানের শীষ মনোনিত প্রার্থীদের বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী করে বিএনপির চেয়ারম্যানকে সবগুলো আসন উপহার দিবো ইনশাল্লাহ।   






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy