বিজয়ী হলে নাটোরকে শান্তি ও উন্নয়নের এলাকা হিসেবে প্রতিষ্ঠা করা হবে: দুলু

স্টাফ রিপোর্টার, নাটোর

সারাবাংলা

‘নতুন নাটোর, নতুন আশা’-এই শ্লোগানকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের

2026-01-22T16:53:35+00:00
2026-01-22T16:53:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজয়ী হলে নাটোরকে শান্তি ও উন্নয়নের এলাকা হিসেবে প্রতিষ্ঠা করা হবে: দুলু
স্টাফ রিপোর্টার, নাটোর
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : ৭০)
X

‘নতুন নাটোর, নতুন আশা’-এই শ্লোগানকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার বৃহস্পতিবার সকালে ছাতনী ইউনিয়নের ছাতনী ভাটপাড়া গ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। 

এ সময় দুলু বলেন, গত ২০বছর নাটোর ছিলো সন্ত্রাসের জনপদ, বিএনপি ক্ষমতায় গেলে তিনি নাটোরকে শান্তি ও উন্নয়নের এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করবেন। 

দুলু বলেন, ২০০১ থেকে পাঁচ বছর তিনি মন্ত্রী ছিলেন। সে সময় নাটোরের অনেক উন্নয়ন করেছেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার নাটোরের কোন উন্নয়ন করেনি, শুধু লুটপাট করেছে। নাটোরের মানুষ এবার তাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে তিনি তার আগের উন্নয়নের ধারা অব্যহত রাখবেন। নাটোরের মানুষ এবার তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে তিনি শতভাগ বিশ্বাস রাখেন। 

দুলু আরও বলেন, এবার বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষি কার্ড দেয়া হবে। নারী ও কৃষকরা এই কার্ডের মাধ্যমে ৫বছর সকল সুযোগ সুবিধা পাবেন। 

দুলু আবার বলেন, এর আগে বিএনপি ক্ষমতায় এসে সাবেক সফল প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া নারীদের সম্মানিত করে নারী ও শিশু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিল। খালেদা জিয়াই নারী শিক্ষা বৃদ্ধির জন্য মেয়েদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে শিক্ষা, শিক্ষার বিনিময়ে খাদ্য ও উপবৃত্তিসহ নানা সুযোগ সুবিধার ব্যবস্থা করেছিলেন। আগামী দিনে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার যোগ্য সন্তান নারী ও কৃষকদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দিয়ে সকল প্রকার সুযোগ-সুবিধার ব্যবস্থা করবেন। 

বৃহস্পতিবার সকালে ছাতনী ইউনিয়নের ছাতনী ভাটপাড়া গ্রাম থেকে দুলু আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারনা শুরু করে সারাদিনে ছাতনী ইউনিয়নের আগদিঘা, মাঝদিঘা, ছাতনী দিয়ার, কেশবপুর, বারোঘড়িয়া, পন্ডিতগ্রাম, ঘোড়াগাছা, ভাটোদারা, ফরিদপুর আমহাটিসহ ১০টি স্থানে সভা সমাবেশে বক্তব্য রাখা ছাড়াও এলাকার মানুষের কাছে ভোটের প্রচার করেন। 

এসব নির্বাচনী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার মেয়র কাজী শাহ আলম, সদর থানা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহবায়ক রাসেল আহম্মেদ রনি ও শহীদুল্লাহ সোহেল প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy