শেরপুরে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের ঝিনাইগাতীত মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২২ জানুয়ারি (বৃহস্পতিবার)

2026-01-22T18:42:27+00:00
2026-01-22T18:42:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৬:৪২ পিএম   (ভিজিট : ১৪৮)
X

শেরপুরের ঝিনাইগাতীত মাদক সেবন ও বিক্রির  দায়ে ৪ যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে উপজেলার নয়াগাঁও গ্রামে ওই অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল।

দণ্ডপ্রাপ্তরা হলেন শাকিল (৩৮), জহুরুল ইসলাম(৪৫), রাব্বী (২৪) ও জসিম। শাকিল ও জহুরুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, রাব্বীকে আট মাস ও জসিমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্ত শাকিল,জহুরুল ইসলাম, রাব্বী ও জসিম মাদকাসক্ত।তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করেন।বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করেন।পরে ঘটনাস্থলেই আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় দণ্ড দেওয়া হয়।

ওইসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই মোস্তাফিজুর রহমান, সঙ্গীয় ফোর্স, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy