টঙ্গিবাড়ীতে হাতপাখার নির্বাচনী গণসংযোগ

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ)প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মনোনীত মুন্সীগঞ্জ–২ আসনের সংসদ সদস্য প্রার্থী কেএম বিল্লাল হোসাইন নির্বাচনী গণসংযোগ

2026-01-23T16:37:02+00:00
2026-01-23T16:37:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গিবাড়ীতে হাতপাখার নির্বাচনী গণসংযোগ
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৪:৩৭ পিএম   (ভিজিট : ২৩২)
X

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মনোনীত মুন্সীগঞ্জ–২ আসনের সংসদ সদস্য প্রার্থী কেএম বিল্লাল হোসাইন নির্বাচনী গণসংযোগ করেছেন। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার কামারখাড়া বাজার থেকে গণসংযোগ শুরু হয়। পরে একটি মিছিল নিয়ে তিনি বেশনাল চৌরাস্তায় পৌঁছান। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে গণসংযোগ কর্মসূচি শেষ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক গাজী রফিকুল ইসলাম বাদল, মাওলানা আল আমিন খলিফা, টঙ্গীবাড়ী উপজেলা সেক্রেটারি ডা. ওবায়দুল্লাহ সরদার, সহ-সভাপতি দেলোয়ার হোসেন শিকদার, আক্তার হোসেন শেখসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।

গণসংযোগ চলাকালে প্রার্থী কেএম বিল্লাল হোসাইন এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং হাতপাখা প্রতীকে ভোট চেয়ে সমর্থন কামনা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy