প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৭:৩৬ পিএম (ভিজিট : ১৪৭)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারনার দ্বিতীয় দিনে টঙ্গীতে জনসভার মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গাজীপুর ২ আসনের মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। শুক্রবার বিকেলে টঙ্গী সরকারি কলেজ মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম, ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহাদাত হোসেন শাহিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাসক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নুরসহ মহানগরের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এসময় মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুরে ধানের শীষের গনজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারী ব্যালটের মাধ্যমে সকল অপশক্তির বিরুদ্ধে গাজীপুরবাসী জবাব দেবে ইনশাআল্লাহ।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কাউকে ছোট করে দেখার সুযোগ নেই ভোটের মাঠে শক্ত হাতে সকল সরযন্ত্র মোকাবেলা করতে হবে। সেই সাথে ধানের শীষ প্রতীককে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।