ভোটই শক্তি, জনগণই মালিক: হাসনাত আব্দুল্লাহ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

আগামী ১২ তারিখ বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক গতিপথ নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য

2026-01-23T22:03:35+00:00
2026-01-23T22:03:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোটই শক্তি, জনগণই মালিক: হাসনাত আব্দুল্লাহ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১০:০৩ পিএম   (ভিজিট : ৯৭)
X

আগামী ১২ তারিখ বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক গতিপথ নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, “১২ তারিখ যাই হোক, যত ভয়ভীতি দেখানো হোক না কেন, জনগণকে অবশ্যই ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে। যারা ব্যালট বাক্স ছিনতাই কিংবা কেন্দ্র দখলের চিন্তা করছেন, তাদের সতর্ক হয়ে যেতে হবে।”

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ধোরকরা উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ১০ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৭ বছর ধরে মানুষ সংগ্রাম করেছে। যারা ব্যালট বাক্স ছিনতাইয়ের স্বপ্ন দেখছেন, তারা সাবধান হয়ে যান। জনগণকে সঙ্গে নিয়েই আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব এবং ইনশাআল্লাহ ১২ তারিখের পর আমরাই সরকার গঠন করব।”

তিনি আরও বলেন, “গত ১৭ বছর ভিন্নমতকে দমন করা হয়েছে। কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বাংলাদেশকে একটি উন্মুক্ত কারাগারে পরিণত করা হয়েছিল। গুম, আয়নাঘর, ক্রসফায়ার—এসবের মাধ্যমে মানুষকে ভয় দেখানো হতো। ভিন্নমত পোষণকারীদের দেশ ছেড়ে চলে যেতে বলা হতো। কিন্তু ২৪–পরবর্তী বাংলাদেশে এসব আর হবে না।”

তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে। আপনি হিন্দু, মুসলমান, খ্রিষ্টান, পাহাড়ি, সমতলের মানুষ বা আদিবাসী—যে পরিচয়ই হোক না কেন, সবার পরিচয় হবে একজন গর্বিত বাংলাদেশি নাগরিক।”

বিভাজনের রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, “কে বাঙালি আর কে বাংলাদেশি—এই কটু বিতর্ক আর চলবে না। আমরা একতার রাজনীতির মধ্য দিয়ে একটি ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

চিওড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া নঈমের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন—বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, উপজেলা খেলাফতে মজলিসের সভাপতি মাওলানা শাহ জালাল এবং জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মো. মুজিবুর রহমান ভূঁইয়া।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy