প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:৪৫ এএম (ভিজিট : ৭১)

X
চট্টগ্রামের চন্দনাইশে ১০ দলীয় জোট প্রার্থী, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত অধ্যাপক ওমর ফারুকের ছাতা প্রতীকের প্রচারণায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ ১৪ সংসদীয় আসন এলাকার দায়িত্বশীলদের নিয়ে পরিচিতি ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় চন্দনাইশ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১০ দলীয় জোট প্রার্থীর সমর্থনে আয়োজিত এ সমাবেশে চন্দনাইশ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. কুতুব উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় জোটের প্রার্থী ও এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। এছাড়াও বক্তব্য রাখেন জোটের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানো জামায়াত নেতা ও বিশিষ্ট চক্ষু সার্জন ডা. মো. শাহাদাত হোসেন।
অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন খেলাফত মজলিস চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুফতি আবু তাহের তুরাবী, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএস) চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল করিম কাসেমী, চট্টগ্রাম মহানগর জামায়াত নেতা মোহাম্মদ সাইফুদ্দীন, উত্তর সাতকানিয়া (সাঙ্গু) জামায়াতের আমির মাস্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস, চন্দনাইশ উপজেলা এলডিপির সেক্রেটারি আলহাজ্ব আকতার আলম, চন্দনাইশ পৌরসভা জামায়াতের আমির কাজী কুতুব উদ্দিন, সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, আগামীর নিরাপদ, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তারা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ১০ দলীয় জোটের প্রার্থী এলডিপি নেতা অধ্যাপক ওমর ফারুককে ছাতা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।